• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় মোঃ খোকন খান নন্দীগ্রামের জুলাই যোদ্ধা বেলালকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি মোশারফ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জে জমি জমা বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ  বগুড়া ধুনটে পূর্ববিরোধের জেরে বিষ দিয়ে তিন গরু হত্যা,থানায় অভিযোগ। গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের সম্মাননা জীবিত ব্যক্তিকে ‘মৃত’ বদলির পরও আলোচনায় অনিয়ম, দুর্ব্যবহার, সম্পদের হিসাব ও জেলা প্রশাসনকে ঘিরে ষড়যন্ত্রের ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু পাঁচবিবিতে শরীকানা পুকুর সেচ নিয়ে বিরোধ

দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা:দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার কর্তব্যরত সাংবাদিকবৃন্দরা। রবিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৮টায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক আমার একুশ এর দিঘলিয়া প্রতিনিধি ডা. সৈয়দ আবুল কাসেম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের দিঘলিয়া প্রতিনিধি সৌমিত্র দত্ত, দৈনিক প্রবর্তনের দিঘলিয়া প্রতিনিধি আবিদ আজাদ, জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার দিঘলিয়া প্রতিনিধি জাহিদ হোসেন, দৈনিক খুলনাঞ্চলের দিঘলিয়া প্রতিনিধি মোঃ সোহাগ বিশ্বাস, দৈনিক আজকের কন্ঠস্বরের দিঘলিয়া প্রতিনিধি অলোক বিশ্বাস, দৈনিক বাংলার খবরের দিঘলিয়া প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল হিশান প্রমুখ।

এসময়ে নবাগত অফিসার ইনচার্জ বলেন, আমি দিঘলিয়ায় নতুন এসেছি। দিঘলিয়ার সকল কিছু চিনতে কিছুটা সময় লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি দিঘলিয়ার মানুষের জন্য আন্তরিকতার সাথে নিরপেক্ষভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd