• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় মোঃ খোকন খান নন্দীগ্রামের জুলাই যোদ্ধা বেলালকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি মোশারফ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জে জমি জমা বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ  বগুড়া ধুনটে পূর্ববিরোধের জেরে বিষ দিয়ে তিন গরু হত্যা,থানায় অভিযোগ। গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের সম্মাননা জীবিত ব্যক্তিকে ‘মৃত’ বদলির পরও আলোচনায় অনিয়ম, দুর্ব্যবহার, সম্পদের হিসাব ও জেলা প্রশাসনকে ঘিরে ষড়যন্ত্রের ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু পাঁচবিবিতে শরীকানা পুকুর সেচ নিয়ে বিরোধ

পাঁচবিবিতে শরীকানা পুকুর সেচ নিয়ে বিরোধ

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রেজুয়ান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের একটি শরীকানা পুকুর সেচ দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুকুরের এক শরীক মো. ময়েন উদ্দিন পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন।

‎অভিযোগ সুত্রে জানা যায় ময়েন উদ্দিন তার পিতা মৃত মোতরাজ আলীর মৃত্যুর পর মোহাম্মদপুর মৌজার একটি পুকুরে তার অংশ রয়েছে। অভিযোগ অনুযায়ী, অপর শরীকরা তাকে বঞ্চিত করে পুকুরের দখল নেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে মাছ চাষের উদ্দেশ্যে পুকুর সেচ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে গত ১৪ আগস্ট সকালে পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে সেচ কার্যক্রম শুরু করার অভিযোগও করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি ও গালিগালাজ করার অভিযোগ করেন ময়েন উদ্দিন।

‎অভিযোগকারী আরও দাবি করেন, বিরোধের জেরে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় আবেদন করেছেন।

‎তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিবাদী মো. মজনু হোসেন ও মো. মতিন হোসেন। তাদের দাবি, পুকুরটি তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো মাছ চাষ হচ্ছে না। তাই পুকুরটি সেচ দিয়ে ছোট মাছ ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎মজনু ও মতিন বলেন, সে আমার ভাই “যার যতটুকু অংশ রয়েছে, সে সেই পরিমাণ মাছ পাবে। আমরা পুকুরে সেচ দেওয়ার আগে ময়েনকেও বিষয়টি জানিয়েছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

‎পুকুরটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সব ভাইদের সম্মতিতেই সেচ দিয়ে মাছ ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কাউকে বঞ্চিত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd