• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জয়তুলে গ্রাম্য চিকিৎসক আজিজুর রহমানের জানাজায় চেয়ারম্যান প্রার্থী এস এম রুবেল কাহালুতে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে দেওয়ার অভিযোগ, প্রভাবশালী মহলের চাপ নিয়ে প্রশ্ন নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে  কাহালুতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া মাহফিল কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

কাহালুতে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোন্নাফ আলী মন্ডল (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলায়ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নারহাট্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোন্নাফ আলী মন্ডল কাহালু উপজেলার নারহাট্ট খুলুপাড়া গ্রামের মোঃ আনছার আলী মন্ডলের ছেলে। পুলিশ জানায়, বগুড়া সদর থানায় ২০১৬ সালে দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর তিনি পলাতক ছিলেন।

এছাড়াও তার বিরুদ্ধে কাহালু থানার মামলা নম্বর-০৮, তারিখ ১৯/০৪/২০২৪ খ্রিস্টাব্দের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

কাহালু থানা সূত্রে জানা যায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সোমবার (১৭ আগস্ট) বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd