• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় মোঃ খোকন খান নন্দীগ্রামের জুলাই যোদ্ধা বেলালকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি মোশারফ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জে জমি জমা বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ  বগুড়া ধুনটে পূর্ববিরোধের জেরে বিষ দিয়ে তিন গরু হত্যা,থানায় অভিযোগ। গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের সম্মাননা জীবিত ব্যক্তিকে ‘মৃত’ বদলির পরও আলোচনায় অনিয়ম, দুর্ব্যবহার, সম্পদের হিসাব ও জেলা প্রশাসনকে ঘিরে ষড়যন্ত্রের ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু পাঁচবিবিতে শরীকানা পুকুর সেচ নিয়ে বিরোধ

গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুদের অভিযোগে মো. মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

 

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজারে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

 

সার ব্যবস্থাপনা আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুদ ও বিপণনের অপরাধে ব্যবসায়ী মোশাররফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে জব্দ করা ১৩ বস্তা ডিএপি সার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। চেয়ারম্যান এসব সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেবেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd