• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় মোঃ খোকন খান নন্দীগ্রামের জুলাই যোদ্ধা বেলালকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি মোশারফ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জে জমি জমা বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ  বগুড়া ধুনটে পূর্ববিরোধের জেরে বিষ দিয়ে তিন গরু হত্যা,থানায় অভিযোগ। গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের সম্মাননা জীবিত ব্যক্তিকে ‘মৃত’ বদলির পরও আলোচনায় অনিয়ম, দুর্ব্যবহার, সম্পদের হিসাব ও জেলা প্রশাসনকে ঘিরে ষড়যন্ত্রের ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু পাঁচবিবিতে শরীকানা পুকুর সেচ নিয়ে বিরোধ

নন্দীগ্রামের জুলাই যোদ্ধা বেলালকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি মোশারফ হোসেন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নন্দীগ্রামের জুলাই যোদ্ধা বেলালকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া), ১৭ আগস্ট ২০২৬: রাত তখন প্রায় ১০টা ৪৫ মিনিট। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন নন্দীগ্রামের আহত জুলাই যোদ্ধা মো. বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গভীর রাতে হাসপাতালে ছুটে যান বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

নন্দীগ্রাম উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের রনবাঘা গ্রামের বাসিন্দা মো. বেলাল, পিতা—জলিল। আহত হয়ে তিনি বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে গিয়ে এমপি মোশারফ হোসেন আহত জুলাই যোদ্ধা বেলালের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা নগদ চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এমপি মোশারফ হোসেন আহত জুলাই যোদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তিনি মো. বেলালের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

গভীর রাতে একজন আহত জুলাই যোদ্ধার পাশে এমপির এভাবে ছুটে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd