নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জের দুই নং পুটিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধাপের ডাঙ্গায়, জমি জায়গা বিষয় কে কেন্দ্র করে ১৭ /৮/ ২০২৬ ইং রোজ সোমবার সকাল ৭: ঘটিকার দিকে এই সংঘর্ষে রূপ নেয়, স্থানীয় সূত্রে জানা যায়, বকুল হোসেন, পিতা মোজাফফর, দুই দাগে ৭৫১০ দাগে ২৮ শতক এবং ৭০৩৬ দাগে ২৫ শতক মোট ৫৩ শতক, জমি নিয়ে সুজা এবং শহিদুল গং এর সাথে বিরোধ চলছে, এরমধ্যে ৭৫১০ দাগে ২৮ শতক জমিতে বকুল হোসেনের ঘর আছে এবং ৩০ বছর যাবত সেখানে বিভিন্ন চাষাবাদ করেন, হাজিরহাট থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে ধাপের ডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রোডের সাইটে, ২৮ শতাংশ জমি অধিক
মূল্যবান হওয়ায়, সুজা এব শহীদুল গং রা জমিটি বেদখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্লান করে, গত কয়েকদিন যাবত রাতে জমি বেদখলের চেষ্টা বিফলে গেলে আবারো গতরাত রাতভর চেষ্টা করার পর সকল ৭ ঘটিকার সময় দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি সোটা নিয়ে, বাঁসের বেড়া দিয়ে
জমিটি বেদখল করতে আসলে, উভয়ের মধ্যে সংঘর্ষে রূপ নেয়, এতে করে, উভয়ের মধ্যে প্রায় ১৭ জনের মত আহত হয়, এরপর ঘটনাস্থলে কিশোরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরবর্তীতে আহতদের কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয, স্থানীয়রা দাবি করেন, উভয়ের আহতদের মধ্যে সুজা এবং শহিদুল দের তেমন কোনো ক্ষতি না হলেও , বকুল হোসেনের পক্ষের লোকজন গুরুতর আহত হয়।এর মধ্যে লিপি বেগম, স্বামী বকুল হোসেন। তার বাম হাতে সুজা দা দিয়ে কোপালে হাত কেটে
রক্তে রক্তাক্ত হয়, শান্ত ইসলাম বয়স ১৬ পিতা সিরাজুল ইসলাম। মাথায় বডি দিয়ে আঘাত করলে সেও রক্ত রক্তাক্ত হয়, মোসা: খাদিজা বেগম স্বামী মোস্তাফিজু রহমান। শহিদুল সুজারা কপালে দা দিয়ে চোট মারলে অঝোরে কপাল থেকে রক্ত ঝরা শুরু হয়, এবং মোছ: রিপা বেগম,
তৌহিদুল ইসলাম। মোস্তাফিজুর রহমান। তহুরা খাতুন ।নার্গিস বেগম ।নজরুল ইসলাম। মোছাঃ আপলা মোট ১১ জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।