• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

বগুড়ার কাহালুতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশ উধাও, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ১২২১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বগুড়ার কাহালুতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশ উধাও, এলাকায় চাঞ্চল্য

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশের উধাও হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত রোববার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ ইয়াছিন আলীর ছেলে আব্দুর রহিম (৪০) একই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৪)-কে নিয়ে নিখোঁজ হন। তানিয়া এক সন্তানের জননী।

আমিনুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সংসারের উন্নতি ও ভাগ্য পরিবর্তনের আশায় স্ত্রী ও সন্তানকে দেশে রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। স্বামী প্রবাসে থাকার সুযোগে তানিয়ার সঙ্গে গ্রাম পুলিশ আব্দুর রহিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, সম্পর্কের বিষয়টি নিয়ে আব্দুর রহিমের পারিবারিক জীবনে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে তালাক দেন। পরে সুযোগ বুঝে তানিয়াকে সঙ্গে নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে কাহালু থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd