• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

Reporter Name / ১০৮৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

বগুড়া প্রতিনিধি:বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপি বলেছেন, সরকারি খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, প্রকৃত তথ্য না জেনে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, নন্দীগ্রাম উপজেলায় সরকারি প্রাপ্ত খেজুর আজ দুপুরের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গ্রহণ করেছেন। বিষয়টি তিনি রাতেই নিশ্চিতভাবে জানতে পারেন।

এমপি মোশারফ হোসেন বলেন, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী ২–১ দিনের মধ্যেই প্রাপ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসায় উপজেলা প্রশাসনের মাধ্যমে খেজুর বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, কেউ যদি খেজুর বিতরণ বা এ সংক্রান্ত তথ্য জানতে চান, তাহলে সরাসরি ইউএনও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সরকারি অফিস সবার জন্য উন্মুক্ত।

গুজব ছড়ানোকারীদের উদ্দেশ্যে এমপি বলেন, ইনসাফের কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে আল্লাহ তাদের হেদায়েত করুন। তিনি সাধারণ মানুষ ও ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বটিং বা ভুয়া প্রচারণা চালালেও জনগণের রায়ই শেষ কথা। সাধারণ মানুষ এসব বিভ্রান্তিকর কথায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd