• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু যুবদলের নেতৃত্বে চমক সাধারণ সম্পাদক পদে জোর আলোচনায় সাব্বির আহমেদ শুভ ৬ বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারী, বিয়ের দাবিতে অনশন মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে টং দোকানে: নিহত ১, আহত ২ লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা  বগুড়া ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’ বগুড়া মহানগর ফল পট্টি–স্টেশন রোডে জলাবদ্ধতা, রাস্তার অর্ধেক পানির নিচে—দেখার কি কেউ নেই কাহালুর উত্তরসূরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাহালুতে ‘সড়ক যোদ্ধা’ সম্মাননায় জিল্লুর রহমান, নতুন সদস্যদের অভিষেক বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযানে ৭টি প্রতিষ্ঠানের ৭,৫০০/- টাকা জরিমানা আদায় 

এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর: ‘সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই’

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির পেছনের গ্লাসসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এমপি আয়নুল হক অক্ষত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ধানগড়া বাজারে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা চলছিল। সভায় স্থানীয় বিভিন্ন পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে এমপি আয়নুল হক গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় এমপি আয়নুল হক বলেন, “আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই।” তিনি হামলার জন্য এনসিপি ও শিবিরের লোকজনকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে কারা হামলার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যায় এবং বিষয়টি নিয়ে কাজ করছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আয়নুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd