কাহালু প্রতিনিধি:কাহালু উপজেলা যুবদলের নতুন নেতৃত্বকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে দীর্ঘদিনের রাজনীতিতে সক্রিয় মোঃ খোকন খানের নাম।
মোঃ খোকন খান কাহালু সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি কাহালু উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কাহালু পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবি, ১৯৯২ সাল থেকে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মোঃ খোকন খান বিভিন্ন পর্যায়ে সংগঠনের জন্য কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে উপজেলা যুবদলের নেতৃত্বে তার নাম নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে কাহালু উপজেলা যুবদলের নেতৃত্বে অভিজ্ঞ, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সেই আলোচনায় সভাপতি পদে মোঃ খোকন খানের নামও গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে সভাপতি পদে শেষ পর্যন্ত কে আসছেন, তা নির্ভর করবে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের অনুমোদনের ওপর। ফলে কাহালু উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই তৈরি হয়েছে কৌতূহল ও নানা জল্পনা-কল্পনা।