বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার
বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামিদের বিভিন্ন মিয়াদে সাজা অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ আমিনুর ইসলাম (৫৯), পিতাঃ মৃত ছবির উদ্দিন
সাং: ধাওয়াপাড়া। মোঃ জীম ইসলাম (২৫), পিতাঃ মোঃ শাহীন প্রামাণিক সাংঃ অঘোরশাল। মোঃ মুমিন প্রামাণিক (৩৫), পিতাঃ মৃত ইব্রাহিম সাংঃ যোকাড়পাড়া। মোঃ রাসেল হোসেন (৪০), পিতাঃ মোঃ আকরাম হোসেন সাংঃ ডিপুইল। মোঃ সাব্বির শেখ (২২), পিতাঃ মোঃশহিদুল শেখ সাংঃ লক্ষীতলা থানাঃ কাহালু জেলাঃ বগুড়া।
আজ শনিবার (৮ আগস্ট) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৫ জন আসামীকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকেই ৩ মাসের, ১ জনকে ১২ মাসের বিনাশ্রম করাদন্ড ও প্রত্যেককেই ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
(বিঃ দ্রঃ আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ধংস করেন)