বগুড়ায় ৫ গ্রাম গাঁজাসহ আতা গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান
বগুড়া মহানগরের বেনী চাকীলেন দক্ষিণ কাটনারপাড়া এলাকা থেকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়া বাঁশি।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ রুমান আলী (ওরফে) আতা (৪০), পিতা মৃত আব্দুল মান্নান বেনী চাকীলেন দক্ষিণ কাটনারপাড়া জেলা-বগুড়া।
ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের বেনী চাকীলেন দক্ষিণ কাটনারপাড়া এলাকা থেকে ১ জন আসামীকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়া বাঁশিসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।