• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌরপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলায় গড়বে সুন্দর প্রজন্ম কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী রিপন

Reporter Name / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী রিপন

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং সিপিসি-১, র‌্যাব-১, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রিপন (৪১) কে, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোড ঝিনু মার্কেট এলাকা থেকে গ্রেফতার।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, বগুড়া সদর থানার, এফআইআর নং-৬০, তারিখ-২০ এপ্রিল, ২০২৬; জি আর নং-৩০১/২৬ ধারা- ৯২/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী গ্রেফতার এড়াতে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন ঝিনু মার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১১ টার সময় র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-১, র‌্যাব-১, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোড ঝিনু মার্কেট এর সামনে হতে উক্ত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ রিপন (৪১), পিতাঃ আব্দুল জলিল প্রাং, সাং বেতয়ারকান্দি, দূর্গাহাটা, থানাঃ গাবতলী, জেলাঃ বগুড়া (বর্তমান সাং বাসা-শফির বাড়ী, রোড- পাগার ঈদগাহ রোড (জিনু মার্কেটের পার্শ্বে), ডাকঃ মলুরনগর, গাজীপুর) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd