মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালু:মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন—যুবসমাজকে সুস্থ ও সুন্দর পথে রাখতে কাহালু পৌর স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রম উদ্যোগ।
মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কাহালু পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন ও হিমেল আহমেদ।
তাদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা এবং খেলাধুলার পক্ষে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক সাড়া।
উদ্যোগটির মূল লক্ষ্য—যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করা, শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে এমন সামাজিক ও মানবিক উদ্যোগ তরুণদের জন্য অনুকরণীয়। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।