• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান ১০ হাজার ১৪৫ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬৫

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান ১০ হাজার ১৪৫ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬৫

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ৩৯টি মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনা এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ২১ আগস্ট দিনব্যাপী জেলার সব থানায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৩৯টি অভিযান চালানো হয়।

এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd