রেজুয়ান,জয়পুরহাট) প্রতিনিধি:৫ সেপ্টেম্বর/২৬নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান আরিফের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু করে রাত ৯ ঘটিকা পর্যন্ত চলমান ছিল।শোভাযাত্রায় প্রার্থী আরিফের সমর্থক ও কর্মীরা মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
নির্বাচনকে সামনে রেখে ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান আরিফ দিন-রাত অবিরাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
প্রার্থী আরিফুজ্জামান আরিফ বলেন, “কুসুম্বা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”