• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুর সাগাটিয়ায় তরুণদের হাতে ফুটবল, খেলাধুলায় জাগছে নতুন স্বপ্ন কাহালু পৌরপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলায় গড়বে সুন্দর প্রজন্ম কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ

কাহালু পৌরপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলায় গড়বে সুন্দর প্রজন্ম

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
0-0x0-0-0#

কাহালু পৌরপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলায় গড়বে সুন্দর প্রজন্ম

পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার কাহালু পৌরপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেনের নির্দেশনায় এ ফুটবল বিতরণ করা হয়।

কাহালু পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন, হিমেল আহমেদ, যুবদল নেতা করিম সরদার এবং মোরশেদুল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফুটবল হাতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।জনতা ৭১টিভি কাহালু বগুড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd