• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
0-3840x2160-0-0#

কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

কাহালু (বগুড়া) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বগুড়ার কাহালুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রশিদ।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মো. মুনসুর রহমান, মো. মোবারক আলী খন্দকার ও মো. আলতাফ আলী প্রামাণিক।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় স্থানীয় ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd