• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

বাবা—একটি ছোট্ট শব্দ, কিন্তু দায়িত্বের আকাশসম ভার লেখক: সুরাইয়া নিসা

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বাবা—একটি ছোট্ট শব্দ, কিন্তু দায়িত্বের আকাশসম ভার লেখক: সুরাইয়া নিসা

বা…বা শব্দটা হয়তো খুব ছোট, কিন্তু দায়িত্বগুলো সত্যিই অনেক বড়।

বাবা যখন সন্তান থাকে, তখন তার পিতা-মাতা তাকে মানুষের মতো মানুষ করে বড় করতে থাকে, দায়িত্ব গ্রহণ করতে শেখায়। যখন সেই ছেলেটাই প্রাপ্তবয়স্ক হয়, তখন তাকে স্ত্রীর দায়িত্ব নিতে হয়। যখন সে মধ্যবয়সী হয়, তখন সে সন্তানদের পিতা হয়। আর তখনই সে আস্তে আস্তে বুঝতে পারে বাবা হওয়াটা কতটা সৌভাগ্যের। কিন্তু কি জানেন, সে বাবা হওয়ার সাথেই তার বাবা-মারও সন্তান বটে।

তখন সে সন্তানটি বুঝতে পারে তার বাবা কতটা ধৈর্যশীল—একটি বটবৃক্ষের মতো তিনি একটি সংসারকে আগলে রাখেন। ঠিক পিতার ঋণও কখনো শোধ করা যাবে না। আমাদেরকে মা যদি জন্ম দিয়ে, দেখে-শুনে আগলে রাখেন, সেই সুন্দরভাবে রাখার জন্য বাবা যে পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফেলে। সন্তানের মুখে খাবার তুলে দেন, পড়াশোনা করান, সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন।

ঠিক ওই সন্তানটি যখন পিতা হয়ে যায়, হয়তো যখন মা মারা যায় তখন বাবা একা হয়ে যায়। আমরা সন্তানেরা তখন বিলাসিতার জীবন-যাপন করি। একটা সময় দেখা যায় সেই যে পিতা আমাদেরকে ছোটবেলা থেকে কোলে-পিঠে করে মানুষের মতো মানুষ করেছেন, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন, সেই পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দ্বিধাবোধ করি না।

অথচ যে বয়সে একটি সন্তানকে তার পিতাকে আগলে রেখে তার মনের সবচেয়ে বড় সাহস হয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাহস জুগিয়ে মৃত্যুশয্যায় সজ্জিত করা পর্যন্ত সন্তান তার পিতার পাশে কঠোরভাবে পিতার মতো দায়িত্ব পালন করা উচিত।

কিন্তু সেই পিতাই আজ বৃদ্ধাশ্রমে।

পিতা বৃদ্ধাশ্রমের ঘরের কোনায় বসে ভাবে—বেশ কিছুদিন হয়ে গেল আমি আমার চোখের মানিককে দেখি না। যে সময়ে আমার নাতিপুতিদের সাথে খেলা করার কথা, সেই সময়ে আমি বৃদ্ধাশ্রমের চার দেয়ালে বন্দী। আল্লাহ, তুমি আমার সন্তানকে কখনো এই ধরনের বিপদের সম্মুখীন করো না। আমার সন্তান যেন কখনো এই বৃদ্ধাশ্রমের দিনগুলো অনুভব করতে না পারে। আমার আদরের সন্তানকে আমি অনেক আদরে বড় করেছি, তার সন্তানরা যেন তার সাথে এমন কিছু না করে।

পিতা সন্তানকে আগলে রাখে বটবৃক্ষের মতো। সন্তান যত বড় অপরাধই করুক না কেন, পিতা-মাতার কাছে সে সবসময়ই সেই ছোট শিশু। পিতা-মাতা কখনো তাকে ক্ষমা করতে ভুলে যায় না। বৃদ্ধাশ্রমে চার দেয়ালে বন্দী জীবনেও একজন পিতা তার সন্তানের মঙ্গল কামনা করে। পৃথিবীতে পিতা-মাতাই শ্রেষ্ঠ, দামি উপহার যা আল্লাহ তা’আলা প্রদত্ত।

পৃথিবীর সমস্ত বাবা ভালো থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd