• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক

বগুড়ায় সড়ক অবরোধে উত্তাল জনতা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সমর্থন দিলেন এমপি মোশারফ হোসেন

Reporter Name / ৩৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ মাত্র ১৯ দিনের ব্যবধানে একই স্থানে টানা তিনটি প্রাণহানির ঘটনায় বগুড়ায় চরম ক্ষোভ বিরাজ করছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি জানতে ঘটনাস্থলে যান নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন,

“একই স্থানে বারবার প্রাণহানি মেনে নেওয়া যায় না। দ্রুত স্থায়ী সমাধান ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

এদিকে অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

স্থানীয়দের দাবি, কেবল আশ্বাস নয়—এবার বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা। নিরাপদ সড়ক নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd