মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালু বগুড়া: ঐতিহাসিক ৫ আগস্ট সফল করার লক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, পৌর কৃষকদলের সভাপতি সহকারী অধ্যাপক কুতুব শাহাবুদ্দিন বাবু, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন, পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিনার হোসেনসহ কাহালু উপজেলার নয়টি ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ এবং পৌর কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ঐতিহাসিক ৫ আগস্টের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় কর্মসূচির সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।