• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ

জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ আল আমিন ইসলাম বিশেষ প্রতিনিধি:স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ১ আগস্ট ২০২৬ খ্রি. শনিবার, সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি,সেগুনবাগিচা, ঢাকা’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুএমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: আরিফুল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের নির্বাচিত মহাসচিব সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মো: ইন্তেজার রহমান পিপিএম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আকবর সিরাজী, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম -জি সাফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সেলিম হোসেন মন্ডল, কবি ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, সাবেক ছাত্রনেতা, কবি ও রাজনীতিবিদ ওয়াজিউল হক শরীফ,বিশিষ্ট কলামিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর গোলাম ছারোয়ার , বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এসএম শামীম আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম হীরক, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট এমদাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রমিজ উদ্দিন রুমি এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডা: মো: মোখলেসুর রহমান নাঈম। আলোচনায় অংশগ্রহণ করেন জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম- জিসাফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস সাইদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) মোছা: সুলতানা রাজিয়া এবং সাবেক নেভি কর্মকর্তা ভূষণ কুমার বিশ্বাস। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আজমা সুরাইয়া শিল্পী, রহিমা খাতুন রুমা, মেরী রহমান, শাকিল আহমেদ, তুহিন আহমেদ, দোলা, ফারজানা এবং ফারুক খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি। অনুষ্ঠান পরিচালনা করেন, কলামিস্ট মানবাধিকার কর্মী ও রাজনীতিক মো: মনজুর হোসেন ঈশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd