• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ   পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এসডিএসের গরু বিতরণ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কাহালুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মোশারফ হোসেনের

পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের সমর্থনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, শামীম হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পাশে থেকে কাজ করে আসছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির ও গীর্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদানের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, নির্বাচিত হলে পৌরসভায় একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “পাঁচবিবি পৌরসভার সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন এম এ খালেক চৌধুরী (লেবু)। এ সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা শামীম হোসেন মন্ডলের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd