• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের

পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা

বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের ভুগইল বয়রাদীঘি সালজার খাল পুনঃ খনন প্রকল্পের কাজ শেষে ১ লাখ ৭৪ হাজার ৪”শ ৭৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের নজির হিসেবে বিষয়টি প্রশংসিত হয়েছে।

কাহালু উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পাইকড় ইউনিয়নের ভুগইল বয়রাদীঘি সালজার খাল পুনঃ খননের জন্য ৬৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী খাল পুনঃ খননের কাজ শেয় হওয়ার পর বর্ষাকালে কয়ের দফা খালের পাড় সংস্কার করা হয়। পাশাপাশি খালের দুই তীরে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হবে।

কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাশরুবা আলম জানান, বয়রাদীঘি সালজার খাল পুনঃ খননে ব্যয় হয়েছে ৬২ লাখ ২৫ হাজার ৫”শ ২৫ টাকা এবং সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪”শ ৭৫ টাকা।

কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী বয়রাদীঘি সালজার খাল পুনঃ খনন প্রকল্পের কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে। শ্রমিকদের মজুরি সরাসরি তাদের ব্যাংক হিসেবে পরিশোধের পর অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা ও সংশিষ্ট কমিটির আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, পুনঃ খনন করা খাল স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধাতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য যে, গত ৩ মে/২৬ইং তারিখে পাইকড় ইউনিয়নের ভুগইল বয়রাদীঘি সালজার খাল পুনঃ খননের উদ্বোধন করেছিলেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd