• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক

বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে কি’শো’র খু’ন

Reporter Name / ৪১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

তারাবীর নামাজ পড়তে গিয়ে প্রাণ হারাল ১৭ বছর বয়সী এক কি’শোর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. মিলন (১৭) নামে ওই কিশোর নি’হ’ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নি’হ’ত মিলন ওই গ্রামের দিলবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হা’ম’লা চালানো হয়। তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দু’র্বৃ’ত্ত তাকে লক্ষ্য করে ধা’রা’লো অ’স্ত্র দিয়ে ছু’রি’কা’ঘাত করে। এতে তিনি গু’রু’তর আ’হ’ত হন। পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “হ’ত্যাকা’ণ্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মসজিদে নামাজ পড়তে গিয়ে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd