• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  

এবার ফেঁসে যাচ্ছেন কী মুফতি আমির হামজা?

Reporter Name / ৬৭০ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কুষ্টিয়ার পর এবার খুলনায় আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে মামলার তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার বাদী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি। তিনি আদালতে দায়ের করা অভিযোগে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি মাহফিল বা সমাবেশে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন মুফতি আমির হামজা।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি খুলনা মহানগরীর সি অ্যান্ড বি কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য নজরে আসে। ওই বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাদীর দাবি, উক্ত বক্তব্যের মাধ্যমে প্রয়াত আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতাকর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, আদালত বাদীপক্ষের বক্তব্য শুনে মামলাটি গ্রহণ করেছেন এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd