• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  

প্রধান সড়কে হেলে থাকা গাছে দূর্ঘটনার আশংকা! অপসারণের দাবি জানিয়েছেন চলাচলকারীরা

Reporter Name / ৪৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলা সদরের প্রধান সড়কে একটি বিশাল গাছ বিপজ্জনকভাবে হেলে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​সরেজমিনে দেখা যায়, উপজেলা চৌরাস্তা থেকে পথের বাজারগামী প্রধান সড়কের মডেল মসজিদ সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বিপরীত পাশে একটি গাছ রাস্তার ওপর হেলে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে বড় কভার্ড ভ্যান বা পাটের ট্রাক চলাচলের সময় হেলে থাকা গাছের কারণে রাস্তা সরু হয়ে যায়। এতে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক বা ভ্যান ওভারটেক করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় অটোভ্যান চালক মিজান শেখ বলেন, “সড়কে যানজট থাকলে এই হেলে পড়া গাছটি আমাদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়ায়। ছোট গাড়িগুলো কোনোমতে পাশ কাটিয়ে যেতে পারলেও বড় ট্রাক বা কভার্ড ভ্যান নিয়ে চালকরা চরম বিপাকে পড়েন।”

​কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে জানান, জনবহুল এই সড়কে গাছটি এভাবে হেলে থাকায় চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, বড় কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই এই বিপজ্জনক গাছটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।

​এমতাবস্থায়, জনস্বার্থে সড়কের ওপর হেলে থাকা এই গাছটিসহ উপজেলার বিভিন্ন সড়কের দুপাশে থাকা মরা ও ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের জন্য স্থানীয় বন বিভাগ, ইউপি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd