মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:নীলফামারী ৩ (জলঢাকা) আসনে জমে উঠেছে ভোটের আমেজ দিন যত ঘনিয়ে আসতেছে ঠিক যেনো মাঠে মাঠে সংক্রিয় হচ্ছে ভোটারদের কাছে দুই দলের প্রার্থীরা। এবং শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন পরিষদের আমজাদ হোসেনের নাম। তবে লড়াই হবে
মূল দুই দলের প্রার্থীর মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই বিএনপির প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সাথে, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর। এবং নির্বাচন আচরণবিধি মেনেই বিভিন্ন দলীয় উঠান বৈঠক, গণ সমাবেশ, ও সভা, সেমিনার বন্ধ রেখেছেন দুই দলের প্রার্থীরাই। এবং ২২ জানুয়ারি পর থেকে শুরু হবে মূল লড়াই নীলফামারী ৩ (জলঢাকা) আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মনোনয়ন বাতিল করেন জাতীয় পার্টির পরবর্তী তিনি আপিলের দৌড়ে, এবং গন অধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ করে কিন্তু জমা করেননি, মাঠে কেবল কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীলফামারী জেলা বিএনপির সদস্য, ও সাবেক জেলা বিএনপির সহ সভাপতি, জলঢাকা উপজেলার দুইবারের উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, এ পর্যন্ত নীলফামারী ৩ (জলঢাকা) আসনে মাত্র দুজন প্রার্থীরাই নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন পরিষদের মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নাম,তাই দিন যত ঘনিয়ে আসতেছে ভোটের আমেজ নীলফামারী ৩ (জলঢাকা) আসনে ঠিক যেনো জমে উঠেছে ভোটের মাঠ। প্রতিনিয়ত প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডে, গ্রামে, গ্রামে পাড়া, মহল্লায় ছুটে চলছেন এসব প্রার্থীরা, এবং প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ পরিবারের লোকজন। এবারের ভোট সামনে নির্বাচনকে একটি সুন্দর ও সুশৃংখল হিসেবে ভোটগ্রহণ হবে বলে আশা করেন এসব প্রার্থীরা এবং নিরপেক্ষ হবে এই নির্বাচন যাতে করে সবাই সবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নীলফামারী ৩ (জলঢাকা) আসনে।