• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান ‎

Reporter Name / ৫৭৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

সিরজুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধ :আগামী রবিবার ১১ জানুয়ারি বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে এক দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বিকাল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্প পার্ক এলাকায় জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎দোয়া মাহফিল সফল করতে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সভাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নিরাপত্তা, সার্বিক প্রস্তুতি ও উপস্থিতি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

‎সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, ইউনিয়ন বিএনপির নেতা একাব্বর আলী আকবর, ছাত্র নেতা রহিত হোসেন রাজুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।”

‎তিনি আরও বলেন, “এই দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করা হবে।

‎উল্লেখ্য, তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দোয়া মাহফিলকে ঘিরে ইতোমধ্যে এলাকায় প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd