• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আধুনিক ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষকদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে না পারি, শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের সঙ্গে তাদের সম্মানি বৃদ্ধি করতে না পারি, তাহলে তাদের কাছ থেকে ভালো ফলাফল প্রত্যাশা করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য পরিকল্পিত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিক্ষকদের সম্মানি ধাপে ধাপে বৃদ্ধি করা প্রয়োজন বলে সরকার মনে করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সেকেন্ডারি ও প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমিকভাবে আমরা শিক্ষকদের সম্মানি বাড়ানো প্রয়োজন রয়েছে বলে মনে করি। এ কাজটি অবশ্যই করব, ইনশাআল্লাহ।’

সরকারের এ ঘোষণাকে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd