• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  

পুরান বগুড়া বসতি সহায়ক কমিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

এস এম সালমান হৃদয়, বগুড়া:বগুড়া শহরের ১৪ নং ওয়ার্ডের পুরান বগুড়ায় ৭ জানুয়ারি ২০২৬ বুধবার বিকেলে পুরান বগুড়া বসতি সহায়ক কমিটির উদ্যোগে ব্র্যাক আলট্রা পুত্তর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক খান্দার শাখার বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাগ বিতরণ করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম। এ সময় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক খান্দার শাখার ম্যানেজার মোছাঃ স্বপ্না বেগম। কর্মসূচি সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে পুরান বগুড়া বসতি সহায়ক কমিটির সভাপতি হোসেন আরা, সহ-সভাপতি লাভলী আক্তার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহেলী খাতুন, সদস্য আঁখি বেগম, শান্তনা রানী, রত্না রানী ও ডলি বেগম উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহেলী খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাগ বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

বক্তারা বলেন, ব্র্যাক আলট্রা পুত্তর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের শিক্ষা সহায়তামূলক উদ্যোগ শিশুদের শিক্ষায় আগ্রহ বৃদ্ধি ও ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এমন কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd