• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  

দিঘলিয়া উপজেলার ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন

Reporter Name / ৩৪৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি-খুলনাঃখুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার কাটানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​সেনহাটী ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফেরদাউস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।

 

​বক্তব্য রাখেন ​মোল্লা নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক, দিঘলিয়া উপজেলা বিএনপি।​শেখ মোসলেম উদ্দীন, সভাপতি, সেনহাটি ইউনিয়ন বিএনপি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, আঃ হাই বিশ্বাস, গাজী এনামুল হাসান মাসুম ও সাজ্জাদ মোল্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​​আলোচনা সভা শেষে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সেনহাটী ৯নং ওয়ার্ডের সেন্টার কমিটি ঘোষণা করা হয়। এতে এস এম রফিকুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং মোঃ কামাল হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।​বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd