• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  

গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

মোঃ মিঠু মিয়াগাইবান্ধা জেলা প্রতিনিধিঃগণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত দেশী ভোজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)-এর সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর। এতে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার আশরাফুল আলম, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)-এর সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস-এর চাইল্ড প্রটেকশন অ্যান্ড সেফগার্ড কর্মকর্তা উম্মে কুলছুম ইলা।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক অবজারভারের প্রতিনিধি সরকার শহিদুজ্জামান, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি সাইফুল আলম প্রিন্স, জেলা মডেল প্রেসক্লাবের সম্পাদক মো. শাহজাহান, দৈনিক পূর্ব দিগন্ত ও জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকার ব্যুরো প্রধান মো. আমিনুল ইসলাম মিঠু, দৈনিক মানবজমীনের প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দেশ টিভির প্রতিনিধি ময়নুল হোসেন, সাপ্তাহিক অবিরামের সম্পাদক হারুনার রশিদ বাদল এবং দৈনিক প্রাইভেট ডিটেক্টিভের প্রতিনিধি শাকির হায়দার।

কর্মশালায় বাল্যবিবাহ, কিশোরী ও মাতৃত্বকালীন বিনিয়োগের যৌক্তিকতা, লিঙ্গ বৈষম্যকে টিকিয়ে রাখে এমন প্রত্যক্ষ ও পরোক্ষ সামাজিক মানদণ্ড চিহ্নিতকরণ এবং গণমাধ্যমে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের দায়িত্বশীল উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমকে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd