• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত বগুড়া ধুনটে হামলা, মারধর ও ৫৫ হাজার টাকা লুটের মামলায় গ্রেপ্তার এক প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ  

কুমিল্লার চান্দিনায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। 

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের চান্দিনা বাস স্টেশনে কিছুক্ষণ অবস্থান করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। এসময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়।সম্প্রতি এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ফলে অপর মনোনয়ন প্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ। বেলা ২টায় তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। ওই দিন বিকেলেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন আতিকুল আলম শাওন সমর্থিত নেতাকর্মীরা। এতে চান্দিনার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।২০০৬ সালে বিএনপি ছাড়েন রেদোয়ান আহমেদ। ২০০৭ সালে কর্নেল (অব.) অলি আহমেদ এর নেতৃত্বে গঠিত এলডিপি’র মহাসচিব হিসেবে যোগদান করেন তিনি। ২০০৬ এর পর থেকে শাওন এর পিতা খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরেন। ২০০৮ এর ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন খোরশেদ আলম। তবে, তিনি জয় লাভ করতে পারেননি। ২০১৮ সাল পর্যন্ত আমৃত্যু তিনি চান্দিনা উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর আতিকুল আলম শাওন বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন এর পর থেকে শাওন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনের সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।শনিবার সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন- উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূঁইয়া।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মো: খোকন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ুম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী প্রমুখ। এ সময় খোকন ভূঁইয়া দৈনিক মাতৃছায়া কে বলেন, প্রয়োজনে জীবন দেব, আমরা মার্কা নয়, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্যু সভাপতি জনাব খোরশেদ আলমের তনয় চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি কারা নির্যাতিত ত্যাগী নেতা হিসেবে ওনাকেই ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে অঙ্গীকারবদ্ধ। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, পৌরসভা, ১৩টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd