• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name / ৫২০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিপ্লব চৌধুরীঃ স্টাফ রিপোর্টারঃপ্রথম আলো–ডেইলি স্টার অফিসে হামলা এবং সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাজীপুর প্রেসক্লাব।

গতকাল রোববার (২১ ডিসেম্বর) সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেওয়া যেত। কিন্তু তা না করে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। এর মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার পেছনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচন বানচাল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের ঘৃণ্য হামলা চালানো হয়েছে বলে তারা মন্তব্য করেন।

তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভির গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, জনকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd