• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত দুই

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি  / ৩৩১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের জিহাদ ও হাসান নামে দু’জন গুরুতর আহত হয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শীত মৌসুমে ধানগড়া এলাকার খেজুরের রস খেতে প্রতিদিনই ভোরে মানুষের ভিড় থাকে। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ওই এলাকায় যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিঙে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।ঘটনাস্থলে উপস্থিত কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ বলেন, তিনটি মোটরসাইকেলে করে নয়জন ছেলে খেজুরের রস খেতে যাচ্ছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা দিলে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।কালিহাতী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রেলিঙে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।দুঃখজনক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd