• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সংসদ সদস্য মোশারফ হোসেনকে সংর্বধনা প্রদান,  বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার কাহালুতে ছেলের সঙ্গে অভিমানের জেরে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মায়ের মৃত্যু ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার কাহালুতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: আবেদন জমার সময় ২৮ জুলাই পর্যন্ত বাড়ল, ২৬ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত সিরাজগঞ্জ তাড়াশ দৈনিক এই বাংলা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি   হঠাৎ অসুস্থ বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে শোবিজ অঙ্গনের অনেক তারকারাই ট্রল করছেন। যা নজর এড়ায়নি অভিনেত্রীর।

এবার ট্রলের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

 

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, আমার কিছু সহকর্মী আমার ওপর ব্যক্তিগতভাবে, নির্মম ও নির্দয়ভাবে আক্রমণ চালাতে শুরু করেছে। তারা ইন্টারনেটের অচেনা মানুষ নয়। সেইসব মানুষ, যাদের সঙ্গে আমি একসময় কাজ করেছি। একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছি। যাদের আমি বিশ্বাস করতাম। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল অপমান করা।

বাঁধন বলেন, সোশ্যাল মিডিয়া আমার ছবি দিয়ে ভরে উঠেছিল। রুমিন ফারহানা আর ভিপি নূরের পাশে দাঁড়িয়ে আছি। তাদের পাশে দাঁড়িয়ে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি! এমনকি শেখ হাসিনা ও তার মন্ত্রীদের সঙ্গে তোলা আমার পুরোনো ছবিগুলো ছড়িয়ে দিল। গল্পকে ঘুরিয়ে বোকাদের মতো কথা বলছে!

তিনি আরও বলেন, তারা আমাকে গালি দিয়েছে, আমি যা কিছুর পক্ষে দাঁড়িয়েছিলাম তার সব কিছুকে অসম্মান করার চেষ্টা করেছে এবং এখনও তা করছে। তাদের অনেকে আবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত। কিন্তু সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয়, তাহলো এই ট্রোল বা অপরিচিত মানুষদের আক্রমণ নয় বরং যারা একসময় আমার পাশে ছিলেন, আমায় চেনেন। তারাই যখন আমার পথ আলাদা হতেই হিংস্র হয়ে উঠলেন। তারা ঘৃণা এতটাই অন্ধ হয়ে গেছে যেন বিষ না উগড়ে দিলে নিজেরাই দমবন্ধ হয়ে মারা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd