• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন কাহালুতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান

Reporter Name / ২১১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায়-অপরাধ দেখলে আমাদের ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, নিজেদের সংশোধন করব।”

সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, তাহলে আপনাকে আরও যত্নশীল হতে হবে। সমাজে একটি কথা প্রচলিত আছে—সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু যা লাগে, তা স্পষ্টভাবে দেখা যায়।”

নৈতিকতার বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামীতে নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই। সহনীয় পর্যায়ের ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে গুরুতর অপরাধ বা নৈতিক লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা মানুষ। আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধও হয়। কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে আমিসহ সবার বিরুদ্ধেই কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।”

ডা. শফিকুর রহমানের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে জনগণের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করে জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd