• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি কাহালু পৌর শ্রমিকদলের উদ্যোগে মরহুম আরিফুল ও সালামের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিয়ের আড়াই মাসের মাথায় এক লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ মোছা. লিজা আক্তারকে (২৩) মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিজার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর স্বামী মাদক সেবনের জন্য টাকা চাইতেন। এ জন্য তাঁকে ধারদেনা করে এবং বাবার বাড়ি ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা এনে দিতে হয়েছে। টাকা দিতে না পারলে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। কয়েকবার বাবার বাড়িতে চলে গেলেও স্বামীর আশ্বাসে তিনি ফিরে যান। পরে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার ভাড়া বাসায় এক লাখ টাকা এনে দিতে বলা হয়। এতে রাজি না হওয়ায় তাঁর স্বামী তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং চুলের মুঠি ধরে টানাহেঁচড়ার অভিযোগও করেছেন লিজা। পরে তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অভিযোগে মোছা. লাকী বেগম (৩৩)-কে সাক্ষী করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd