• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাহালুর কৃতি সন্তান রাজিব আহমেদ (মিলন) এর বাংলাদেশের “সহকারী অ্যাটর্নি জেনারেল” নিয়োগপ্রাপ্ত মেঘনার ভাঙনে নিঃস্ব শাহ আলমের পরিবার, একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অশালীন বক্তব্য নয়, গঠনমূলক রাজনীতির আহ্বান; বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের ডাক সাবেক ছাত্রনেতা  রবির ব্রেন স্ট্রোক ও হৃদরোগে গুরুতর অসুস্থ সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, ঢাকায় চিকিৎসাধীন কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্থানীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা এমপি মোশাররফ হোসেনের, মুরইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার ৫নং মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন। তিনি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, মুরইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক সরকার, বিএনপি নেতা আব্দুর রউফসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কোরবান আলী প্রামাণিক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রঞ্জু।

বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd