• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে মরহুম জাহাঙ্গীর আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে  ফ্রি মেডিকেল ক্যাম্প কাহালু পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় আজিজুল ইসলাম মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া ধুনটে ২ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কাহালুর সালাম সরদার বগুড়া জেলা তাঁতীদলের সহ-সভাপতি নির্বাচিত কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আরিফের মোটরসাইকেল শোভাযাত্রা কাহালুতে মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ব্যতিক্রমী উদ্যোগ কর্মকর্তা অনুপস্থিত, বন্ধ পরিবার পরিকল্পনা সেবা শৌলমারীতে ভোগান্তিতে জনগণ দামুড়হুদা জুড়ানপুরে বাল্য বিবাহের আয়োজন করায় দুই পরিবারকে জরিমানা কাহালু পৌর সদরে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন, 

জুলাই পদযাত্রায় ১৪ জুলাই বগুড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বগুড়া প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামী ১৪ জুলাই বগুড়ায় আসছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম। তিনি জানান, আগামী মঙ্গলবার (১৪ জুলাই) বগুড়া সদরে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করার পরিকল্পনা রয়েছে তাদের।

তিনি জানান, কেন্দ্রীয় নেতারা নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে মাটিডালী পৌঁছাবেন। এরপর বগুড়া মহানগরের কালিতলা থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি কাঁঠালতলা মোড়, নবাববাড়ী সড়ক অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমাম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদীও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

পদযাত্রা শেষে নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রাতেও তারা অংশ নেবেন।

অ্যাডভোকেট আল-ওয়াসি জীম আরও জানান, জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও থাকবে। কর্মসূচি সফল করতে এবং সার্বিক কর্মপদ্ধতি নির্ধারণ ও বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে শিগগিরই একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd