• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবে কাহালুবাসীকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক এসএম রবি কাহালু পৌর শ্রমিকদলের উদ্যোগে মরহুম আরিফুল ও সালামের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করাকে কেন্দ্র  করে জোরপূর্বক জমি দখল খাস জমি দিয়ে পূরণ, চলাচলের পথ অবরুদ্ধ করা এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক ভুক্তভোগী পরিবার।

‎

‎উপজেলার সারিয়াকান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধাপ গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটিতে ভুক্তভোগী মোঃ আসলাম স্বর্ণকার নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং বসতবাড়ি নির্মাণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পৌর প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, ধাপ গ্রামের মৃত মাজেদ স্বর্ণকারের ছেলে মোঃ আসলাম স্বর্ণকার দীর্ঘদিন ধরে নিজ জমিতে বসতবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু একই এলাকার মৃত রইচ উদ্দিন কবিরাজের তিন ছেলে—মোঃ পিন্টু কবিরাজ, নান্টু কবিরাজ ও লাবলু কবিরাজ সংঘবদ্ধভাবে এই নির্মাণকাজে ক্রমাগত বাধা সৃষ্টি করছেন।

‎অভিযুক্ত তিন ভাই আসলাম স্বর্ণকারের কেনা জমি দখল করেই ক্ষান্ত হননি, বরং সংলগ্ন সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে সাধারণ মানুষের চলাচলের পথও বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, অভিযুক্তরা আসলাম স্বর্ণকারের জায়গায় জোরপূর্বক টিনের বেড়া তুলে দখল বাস্তবায়নের অপচেষ্টা চালায়। এতে ভুক্তভোগী পরিবার বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

‎

‎ভুক্তভোগী আসলাম স্বর্ণকার আকুতি জানিয়ে বলেন,

‎ “আমার নিজের কেনা জমিতে বাড়ি করতে পারছি না। তারা জোর করে টিনের বেড়া দিয়ে জমি দখল করে নিয়েছে। প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

‎ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আসলাম স্বর্ণকারের ছেলে শান্ত জানান, ২০০৮ সালে তৎকালীন বিক্রেতা মরহুম আব্দুর রাজ্জাক কবিরাজের নিকট থেকে তাঁর বাবা ও মায়ের যৌথ নামে ৪ শতক জমি ক্রয় করা হয়। ক্রয়ের পর থেকে গত প্রায় ১৮ বছর ধরে তাঁরা জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

‎সম্প্রতি সেখানে বসতবাড়ি নির্মাণকাজ শুরু করলে পিন্টু, নান্টু ও লাবলু কবিরাজ কাজে বাধা দেন। তাঁরা পার্শ্ববর্তী কিছু সরকারি খাস জমি দেখিয়ে বেআইনিভাবে মূল ক্রয়কৃত জমিটি দখল করে নেন এবং যাতায়াতের প্রধান রাস্তাটি বন্ধ করে দেন। ফলে সেখানে রাখা বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নষ্ট হয়ে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরিবারটি।

‎এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত পিন্টু কবিরাজ, নান্টু কবিরাজ ও লাবলু কবিরাজের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

‎এদিকে এলাকার সচেতন মহল মনে করছেন, গায়ের জোরে অন্যের জমি দখল ও পথ বন্ধ করে রাখা অন্যায়। চলাচলের পথটি খুলে দেওয়া হলে এলাকার বেশ কয়েকটি পরিবারের যাতায়াত সহজ হবে। তাঁরা জোর দাবি জানিয়েছেন যেন পৌরসভা সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়।

‎সারিয়াকান্দি পৌরসভা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আসলাম স্বর্ণকারের লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd