• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালুতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন কাহালুতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে কাহালু থানা গোলঘরে সকাল থেকে সন্ধ্যা, নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ! সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ: তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ‎ মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ কাহালুর কালাই ইউপি নির্বাচনে নতুন মুখ বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, ভোটারদের মাঝে বাড়ছে আলোচনা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ তালুকদারের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা কাহালু উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আলম শাহিন মোল্লার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪

কাহালুতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:25 humanIn:0;

কাহালুতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

 

কাহালু (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার কাহালুতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর ২০২৬) কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কাহালু উপজেলা বিএনপির সভাপতি, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান আবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাহালু পৌরসভা, মালঞ্চা ইউনিয়ন এবং উপজেলার রিজার্ভ তালিকাভুক্ত ১০ জনসহ বিভিন্ন পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণে কাহালু উপজেলার মোট ৩৪ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের বিষয়ে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd