খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে ভারতের মুম্বাইয়ে ঘটে গেছে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। অবৈধ সম্পর্কের জেরে ২৫ বছর বয়সী এক বিবাহিত নারী তার ৪৪ বছর বয়সী বিবাহিত প্রেমিককে বাসায় ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছ।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী ও ভুক্তভোগী ব্যক্তি পরস্পরের আত্মীয়। অভিযুক্ত নারী ভুক্তভোগীর বোনের ননদ। প্রায় ছয় থেকে সাত বছর ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। অভিযোগ রয়েছে, ওই নারী দীর্ঘদিন ধরে প্রেমিককে তার স্ত্রীকে ছেড়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো।
ভুক্তভোগী ব্যক্তি গত ১৮ বছর ধরে মুম্বাইয়ের সান্তা ক্রুজ ইস্ট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তবে সম্পর্কের জেরে সৃষ্ট পারিবারিক জটিলতার কারণে তিনি গত নভেম্বরে বিহারে চলে যান। পরে অভিযুক্ত নারীর একাধিক হুমকির মুখে ১৯ ডিসেম্বর মুম্বাইয়ে ফিরে আসেন। ফিরে আসার পর তিনি ওই নারীর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার দিন ৩১ ডিসেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত নারী নববর্ষ উপলক্ষে মিষ্টি খাওয়ানোর কথা বলে প্রেমিককে নিজের বাসায় ডেকে নেন। সে সময় তার সন্তানরা ঘুমিয়ে ছিল। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে একটি সবজি কাটার ছুরি এনে আচমকাই ভুক্তভোগীর গোপনাঙ্গে আঘাত করেন। এতে গুরুতর রক্তক্ষরণ শুরু হয়।
আহত অবস্থায় ভুক্তভোগী নিজ বাসায় ফিরে গিয়ে পরিবারের সদস্য ও বন্ধুদের সহায়তায় প্রথমে ভিএন দেশাই হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে সায়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, আঘাতটি গভীর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ঘটনার পরপরই পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্ত নারী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।