• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।  কুয়েট সংলগ্ন এলাকায় ‘রাতুল একাডেমি’র তৃতীয় শাখার উদ্বোধন সময় থাকতে ভালো হয়ে যান, শালীন রাজনীতি করুন—নাসির উদ্দিন পাটোয়ারীকে এস এম রবির কঠোর বার্তা” পাঁচবিবিতে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কাহালু প্রতিনিধি: আসন্ন কাহালু উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভর নাম।

সাব্বির আহমেদ শুভ বলেন, “রাজনীতি আমার পারিবারিক ঐতিহ্যের অংশ। ছোটবেলা থেকেই সাধারণ মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় এবং তাদের সুখ-দুঃখের পাশে দাঁড়াতে হয়, তা পরিবার থেকেই শিখেছি। আমার অঙ্গীকার মানুষের সঙ্গে থাকা। আমার পরিবার যেমন সাধারণ মানুষের পাশে ছিল, আমিও একইভাবে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসের ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলার সূচনা। ছাত্রনেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালনের পর বর্তমানে তিনি যুবরাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি কাহালু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাব্বির আহমেদ শুভকে নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা ও নির্বাচনের ফলাফল নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্ত, স্থানীয় পরিস্থিতি এবং ভোটারদের রায়ের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd