বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় অবস্থিত ক্যাসেল সোয়াদ নামের একটি আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।