• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর গোলাম রব্বানী আকন্দ

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বগুড়ার কাহালু উপজেলার ৪ নম্বর নারহট্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী আকন্দ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) পদে মনোনীত হয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ পরশাম আলী এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক মনোনয়নপত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মনোনয়নপত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে গোলাম রব্বানী আকন্দকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের পর গোলাম রব্বানী আকন্দকে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় গোলাম রব্বানী আকন্দ বলেন, “সংগঠন আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষা করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম রাজশাহী বিভাগে আরও বেগবান হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd