• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

বগুড়া–৪ আসনে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি মোশারফ হোসেনের

Reporter Name / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃবগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের দুই উপজেলায় মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি বলেন, “নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকারই আমার প্রতিজ্ঞা। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান— সবাই মিলে মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এমপি মোশারফ হোসেন বলেন, “আপনার-আমার সন্তানদের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তথ্য দিন, প্রশাসনকে সহযোগিতা করুন। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান, নজরদারি বৃদ্ধি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে পার পাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এলাকাবাসী এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd