• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

বগুড়ার কাহালুতে পায়ে মাড়িয়ে লাচ্ছা সেমাই তৈরি, ‘ভাই ভাই’ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা!

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পায়ে মাড়িয়ে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে “ভাই ভাই লাচ্ছা সেমাই” নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২, বগুড়ার সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কারখানায় একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—

ময়লাযুক্ত পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা,অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, টয়লেটের দরজার সামনে সেমাইয়ের প্যাকেটজাত ঝুড়ি সংরক্ষণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহার, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার না করা।

এসব অপরাধে “ভাই ভাই লাচ্ছা সেমাই” কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী মো. আব্দুল কাদের এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বগুড়া জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করে র‍্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd