• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে প্রথম উদ্যোগ: জুলাই যোদ্ধাদের সেবায় অবদানের স্বীকৃতিতে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের সিহাব মিঞাকে বিশেষ সম্মাননা বগুড়ায় ব্যবসা সম্প্রসারণে এশিয়া কুল কোম্পানির জরুরি নিয়োগ, ডিলার ও সেলস ম্যান নেওয়া হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: ঢাকায় গ্রেপ্তার বহিষ্কৃত ও বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন কাহালু ইউপি নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ শুভ গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন; বীরকেদার ইউনিয়ন এখন জেলার অনুসরণীয় মডেল এমপি মোশারফ হোসেনের উদ্যোগে নন্দীগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ লাখ টাকার অনুদান ফেক আইডির অপপ্রচারে থামবে না কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব রবি কাহালুর ইউএনও মলিহা খানম বয়রাদিঘী খাল পুনঃ খননের পর সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রায় পৌনে ২ লাখ টাকা ঐতিহাসিক ৫ আগস্ট সফল করতে কাহালু উপজেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ কর্তৃক মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

গত ২৫/০২/২০২৬ খ্রি:, রোজ- বুধবার দিবাগত রাত ২২.৩০ ঘটিকায় গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে যে পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল ২৫/০২/২০২৬খ্রিঃ রাত ২৩.০৫ ঘটিকায় উক্ত কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি অফিসার ইনচার্জ পোরশা থানা, পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার নওগাঁ মূল্যবান মূর্তিটিকে বিধি মোতাবেক উদ্ধার করা নির্দেশনা প্রদান করেন ।

মূল্যবান এই মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭(একশত সাইত্রিশ) কেজি প্রায়। মূর্তিটি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। প্রাথমিক দেখাতে ধারণা করা হচ্ছে যে কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকিত কষ্টি পাথরের মূর্তি সংক্রান্তে সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd